২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিল থেকে তরুণী লাশ উদ্ধার

পাবনার আতাইকুলার যাত্রাপুর চতরার বিল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে আতাইকুলা থানার ওসি নূরে আলম জানান।

আনুমানিক ২২ বছর বয়সী মেয়েটির পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, রোববার বিকেলে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শনিবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ওই বিলে ফেলে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।