২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তে আরেক মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত শুরুর কিছুক্ষণ আগে আরেক মুসল্লির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 03:03 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

হাফেজ আবুবক্কর (৬০) নামের ওই ব্যক্তি এসেছিলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উলিপুর থেকে।

রোববার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ইজতেমায় লাশের জিম্মাদার আদম আলী।

এ নিয়ে এক বিদেশিসহ মোট নয় মুসল্লির মৃত্যু হয়েছে।

এর আগে মারা যান সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার লক্ষীপুর এলাকার মৃত কাছিম উদ্দিনের ছেলে দলিলুর রহমান (৭৫), সিরাজগঞ্জের ভেন্নাবাড়ি হরিনারায়নপুরের মীর হোসেন আকন্দের ছেলে জয়নাল আবেদীন (৬০),

সিলেটের আলাউদ্দিন (৭০), নোয়াখালীর আবুল বাশার (৬০), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকালির জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুরের চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২), নাটোরের সিংড়ার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫) এবং ইন্দোনেশিয়ার নাগরিক মি. পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৭)।