২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে মৌসুমী-মমতাজে প্রাণের দোলা

পানি বিশুদ্ধকরণ যন্ত্র ‘ড্রিংক-ইট’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে হবিগঞ্জে আয়োজিত কনসার্টে দর্শক-শ্রোতাদের মাতিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী ও সংগীত শিল্পী মমতাজ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 10:20 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে আয়োজন করে এই মোড়ক উন্মোচন ও কনসার্টের, যাতে অন্তত ৩০ হাজার দর্শক সমাগম ঘটে।

কনসার্টে কন্ঠশিল্পী মমতাজসহ দেশের নামিদামী শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ড্রিংক-ইট’ এর মোড়ক উন্মোচন করেন চিত্রনায়িকা মৌসুমীসহ অন্যরা।

এ সময় 'ফুটানো পানির চেয়েও নিরাপদ পানি পেতে' ড্রিংক-ইট ওয়াটার পিউরিফায়ারের ওপর র্দশক-শ্রোতাদের আস্থা রাখার আহ্বান জানান মৌসুমী।

এতে সংসদ সদস্য মো. আবু জাহির, এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ অন্যরা উপস্থিত ছিলেন।