২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাস পর নিখোঁজ  শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিখোঁজ হওয়ার একমাস পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার বিকালে উপজেলার হরতুকিচালা এলাকা শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আজিম।

নিহত রাব্বি হোসেন (৩) হরতুকিচালা এলাকার আব্দুল আলীমের ছেলে।

এসআই  আজিম বলেন, গত ৭ ডিসেম্বর  বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় রাব্বি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ১০ ডিসেম্বর আব্দুল আলীম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

“শনিবার বিকেলে হরতুকিচালা এলাকার একটি জমির সীমানা দেওয়ালের পাশে রাব্বির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।”

লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।