বিশ্ব ইজতেমায় ভাঙল বিয়ের রেওয়াজ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বিয়ে দেওয়ার রেওয়াজ এবার মানা হয়নি।
ইজতেমার দ্বিতীয় দিনে আসর নামাজের পর পাত্রীর অনুপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়ে আসছিল।
শনিবার বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, এবার আগের বছরগুলোর মতো ইজতেমা ময়দানে বিয়ে দেওয়া হচ্ছে না।
“ইজতেমা ময়দানে বিয়ে হলে তা এলাকাবাসীসহ অনেক স্বজন জানতে পারেন না বলে এ ধরণের বিয়ের আকর্ষণ কমে গেছে। এজন্য ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ের জন্য তালিকায় নাম দিলেও তাদের এলাকায় গিয়ে বিয়ের আয়োজন করতে বলা হয়েছে।”
তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন আসর নামাজের পর ইজতেমার বয়ান মঞ্চের পাশে বিয়ের আসর বসত। কনের অনুপস্থিতিতে বর ও পাত্রীপক্ষের উপস্থিতিতে এসব বিয়ে হয়ে আসছিল।
