২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাইরে আবারও মেয়র হলেন বিএনপির খোরশেদ

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভায় বর্তমান মেয়র বিএনপির প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া জয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 07:51 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান  এ ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীক নিয়ে খোরশেদ আলম ভূঁইয়া পান ৬ হাজার ৮৭৬ ভোট।

সিঙ্গাইর উপজেলা যুবদলের সভাপতি খোরশেদ বর্তমান মেয়রের দায়িত্বে আছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর মো. শাহজাহান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮২৮ ভোট।

আর আওয়ামী লীগের প্রার্থী আবু নাঈম মো. বাশার পেয়েছেন ৩ হাজার ৩৭৭ ভোট।

এ পৌরসভা মোট ভোটার ২০ হাজার ১৪ জন। মোট ১০টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।

তবে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী জামাল উদ্দিন ব্যাপারীর মৃত্যুতে ওই কেন্দ্রে কেবল সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।