২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী শুক্রবার টুঙ্গিপাড়া আসছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার এক দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 05:22 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

গোপালগঞ্জের জেলা প্রশাসক খলিলুর রহমান জানান,প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-১ মো. জাহাঙ্গীর আলম বুধবার এক ফ্যাক্সবার্তায় এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, শুক্রবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

“এরপর তিনি ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৩টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।”

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

পুলিশ সুপার এস এম এমরান হোসেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়াজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।