২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, ‍যিনি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 04:01 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান।

গ্রেপ্তার হাবিবুল্লাহ হাবিব (৪০) সদরের দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার মো. আব্দুল রশিদের ছেলে।

তিনি পাবনা শহরের পাথরতলার আলোচিত আতিকুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হাবিবের অবস্থান করছেন- এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি রিভলভার ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।”