রংপুরে গলাকাটা লাশ উদ্ধার
রংপুর নগরীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের ঘাঘটপাড়ায় একটি বোরো রোপা ক্ষেতে লাশটি পাওয়া যায় বলে জানান কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী।
“ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে লুঙ্গি ও জ্যাকেট ছিল।”
