২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের চার যাত্রী।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 05:01 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

বুধবার উপজেলার রহনপুর খয়রাবাদ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মুর্তুজা জানান।

নিহত আবদুর রব (৪০ ) উপজেলার চৌডালা ইউনিয়নের বীমপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, খয়রাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ব্যাটারি চালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে চালক আবদুর রব ও চার যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রবকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।