২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে কলেজ কর্মচারীর বাড়িতে ডাকাতি

ঢাকার ধামরাই উপজেলায় এক কলেজ কর্মচারীর বাড়িতে ডাকাতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 02:59 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

ওই সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা সুরেশ চন্দ্র সরকার আহত হয়েছেন। সুরেশ ওই এলাকার নবযুগ কলেজের অফিস সহকারী।

বুধবার ভোরে উপজেলার কুশুরা এলাকায় এ ডাকাতি হয় বলে জানান কাউয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রাকিবুল হাসান।

এসআই রাকিবুল জানান, ভোরে বাড়ির ফটকের তালা ভেঙ্গে ১০/১২ জন ডাকাত ঘরে প্রবেশ করে।

“তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ছয়ভরি স্বর্ণালংকার ও প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।”

এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্রের কোপে সুরেশের ডান হাতের একটি আঙুল কেটে গেছে বলে জানান ওসি।