২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 01:29 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

বুধবার সকালে আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আক্কাস আলী (৪০) হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের আজগর আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশুগঞ্জ থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন আশুগঞ্জ থানা চত্বরের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি সংঘর্ষ হয়।

“এতে উভয় বাসের ১০/১২ জন যাত্রী আহত হন। পরে পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।”

বেলা সোয়া ১২টার দিকে আক্কাস আলী আশুগঞ্জ উপজেলার ডে-নাইট হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।

দুর্ঘটনার পরপরই বাসের চালকরা পালিয়ে গেছে বলেও জানান ওসি।