২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা: গাজীপুরে স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

গাজীপুরের টঙ্গীতে ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 01:12 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

বুধবার গাজীপুরের সিভিল সার্জন মো. আলী হায়দার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে সরকার নির্দেশ দিয়েছেন। এ কারণে আগামী ৭ জানুয়ারি থেকে ইজতেমা চলাকালীন সময় পর্যন্ত জেলার কর্মরত স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

“ ইজতেমা মাঠ সংলগ্ন মন্নু গেইট, বাটা গেইট, এটলাস হোন্ডা গেইট এবং বিদেশি নিবাস এলাকায় চারটি ফ্রি মেডিকেল ক্যাম্পে মুসল্লিদের চিকিৎসা দেওয়া হবে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে ১৫টি স্যানিটেশন টিম ইজতেমা মাঠের আশপাশ এলাকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলেও জানান সিভিল সার্জন।

আগামী ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। চারদিন বিরতির পর ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ।

পুরনো খবর:

দুই বছরে চার পর্বে বিশ্ব ইজতেমা