পঞ্চগড়ে ৪ জামায়াত নেতা আটক
নাশকতার পরিকল্পনার অভিযোগে পঞ্চগড়ের আটোয়ারীতে জামায়াতে ইসলামীর চার নেতাকে আটক করেছে পুলিশ।
দলটির আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় গোপন বৈঠক করার সময় উপজেলার কিসমত ধাপ গ্রাম থেকে এদের আটক করা হয় বলে জানান আটোয়ারী থানার ওসি মো. শাহ আলম
বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে নিজামীর আপিল মামলাটির রায় হওয়ার কথা রয়েছে।
আটককৃতরা হলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি খাদেমুল ইসলাম, তড়েয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মজিবর রহমান, জামায়াতের রোকন আশিকুল্লাহ ও জাহাঙ্গীর হোসেন।
ওসি বলেন, কিসমত ধাপ গ্রামে মজিবর রহমানের বাড়িতে নাশকতার পরিকল্পনায় বৈঠক চলছিল। গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করে।
এ সময় কয়েকজন জামায়াত কর্মী পালিয়ে যায় বলেও জানান তিনি।
