বাল্য বিয়ে: বর-কনের বাবাকে দণ্ড
সিরাজগঞ্জের তাড়াশে বাল্য বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার খুঁটিপাড়ার মোজাম্মেল হক এবং একই উপজেলার ভায়াট গ্রামে মনজিল আলী।
তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন চলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
“এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান তাদেরকে এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।”
