হাতিয়ায় সড়কের পাশে চা দোকানির লাশ
নোয়াখালীর হাতিয়ায় সড়কের পাশ থেকে এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নুরুল হক ওরফে হেজু মাঝি (৫৫) নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের মৃত জবিউল হকের ছেলে। বাড়ির পাশে চায়ের দোকান ছিল তার।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, রোববার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান হেজু মাঝি। এরপর মধ্যরাতের দিকে আবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি তিনি।
“সোমবার সকালে বাড়ির পাশে সড়কের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
