২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজনে ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

নিউজ ডেস্ক

্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 04:06 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

১৯৪৮ খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি এই সংগঠনটির প্রতিষ্ঠা হয়। ওই সময় নাম ছিল ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি জানান, দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ৯টায় নগরীর সোহেল চত্বর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কেক কেটেছে জেলা ছাত্রলীগ।

এ সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা।

এরপর বেলা ১২টায় মহানগর ছাত্রলীগের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কুমিল্লা:

কুমিল্লা শহরে মহানগর ছাত্রলীগ ও পদুয়ার বাজার বিশ্বরোডে জেলা ছাত্রলীগ কেক কেটে, শোভাযাত্রা করে ও আলোচনাসভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

সকালে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ৬৮ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদ্বোধন করেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।

এদিকে নগরের কান্দিরপাড় পূবালী চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে মহানগর ছাত্রলীগ।

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কাটা হয়।

প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম দিন বেলা ১১টায় লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিকালের কর্মসূচি হলো শোভাযাত্রা, সাবেক ছাত্রলীগ নেতাদের পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া  ৫ জানুয়ারি সকালে স্বেচ্ছায় রক্তদান, ৬ জানুয়ারি দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৭ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ।

নড়াইল:

বেলা ১১টায় শহরের মুচিরপোলে ৬৮ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

এছাড়া জেলা ছাত্রলীগের আয়োজনে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা।

একটি শোভাযাত্রা শহরের রুপগঞ্জ বাসস্টান্ড চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম:

জেলা ছাত্রলীগের কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনাসভা।

সকালে ঘোষপাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে কর্মসূচি উদ্বোধন করেন দলের জেলা সাধারণ সম্পাদক মো. জাফর আলী।

এরপর হয় আলোচনা সভা। পরে শহরের কলেজ মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জামালপুর:

দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পিটিআই চত্বরে গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা অংশ নেন।  

নীলফামারী:

নীলফামারীতে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ছাত্রলীগ।

সোমবার সকালে চৌরঙ্গীমোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়।

দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

পরে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা।