২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 01:59 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

সোমবার ভোর ৬টা থেকে কারখানার এসএনসি ব্য়লারে ক্রটি দেখা দেওয়ার পর উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম।

তিনি বলেন, “উৎপাদন বন্ধের পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। মেরামত কাজ শেষ করে উৎপাদন শুরু হতে দুইদিন সময় লাগতে পারে।”

যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৪ ডিসেম্বর থেকে তিনদিন আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ ছিল।