২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

‘সীমান্তের কাঁটা তারের বেড়া কাটার অভিযোগে’ মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 12:39 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি ৪৬ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন।

আটক হিরা মিয়া (৬০) মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নের বাসিন্দা আরজান মিয়ার ছেলে।

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা নাসির বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরীফপুর সীমান্তে কাঁটাতারের বেড়া কাটছিল হিরা মিয়া। এসময় তাকে বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায়।

“সোমবার সকালে তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকুটির কৈলাশহর থানায় হস্তান্তর করা হয়েছে।”

হিরাকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।