গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
গাজীপুর সিটি করপোরেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে দেশিপাড়া এলাকা থেকে ওই যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরনে ফুল প্যান্ট ও নেভি ব্লু জিন্সের জ্যাকেট রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
