২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ফেরত এল ২৯ জন

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক ২৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে সেদেশের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 01:02 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

শনিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয় বলে জানান যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে অটজন নারী, ১৭ জন পুরুষ ও চারজন শিশু রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন অঞ্চলে বলে জানান তিনি।

সুবেদার আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচারকারীরা এদের অবৈধ পথে ভারতে পাচার করে।

ভারতের ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে। তবে কখন আটক করা হয় তা জানাতে পারেননি তিনি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই হাবিবুর রহমান জানান, আটক নারী-পুরুষদের দুপুরে যশোর আদালতে হাজির করা হবে।