২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে চাচা-ভাতিজা আহত

ঢাকার কেরাণীগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন, যারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 12:19 AM

Updated : 20 Aug 2022, 11:29 AM

এরা হলেন- উপজেলার বালুয়ারটেক গ্রামের বাসিন্দা শাহাবুদ্দীন (৪০) ও আলী হোসেন (২০)।

শনিবার দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় এঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

আহত শাহাবুদ্দীনের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে তারা দুজন পুরান ঢাকার নয়াবাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে তিনটি মটরসাইকেলে করে আসা দুবৃর্ত্তরা তাদের দিকে গুলি ছোড়ে। এতে শাহাবুদ্দীন কাঁধে ও আলী হোসেন পেটে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি মনিরুল বলেন, “শাহাবুদ্দীন প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই বাড়ি ফিরেছে। আলী হোসেনের অবস্থা ‘শঙ্কামুক্ত’ না হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক ওই তাদের দুজনের হাসপাতালে আসার কথা নিশ্চিত করেছেন।