২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক মাস আগে পরীক্ষা’র প্রতিবাদ

নির্ধারিত সময়ের এক মাস আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ করেছে বিভিন্ন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

দিনাজপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 03:06 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

শনিবার দুপুর ১২টায় দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

এই কলেজের সম্মান হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র রিফাত আরেফিন অভিযোগ করে বলেন, “সিদ্ধান্ত ছিল ২০১১-১২ শিক্ষাবর্ষের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে। কিন্তু হঠাৎ করেই ২৮ ডিসেম্বর প্রকাশিত রুটিনে ২০ জানুয়ারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীরা এক বছরের কোর্স পাঁচ মাসে শেষ করার অভিযোগও করেছেন।

বিশ্ববিদ্যালয়টির এই সিদ্ধান্ত তাদের ভালো ফলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে তারা পরীক্ষা পেছানোর দাবি জানান।

কলেজের অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের দাবির কথা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি।”

Image
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা

একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তৃতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা দাবি-দাওয়া লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে।

মানববন্ধনকালে বক্তব্য দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিন ইমন, ইয়াছিন মাহমুদ, আইরিন সুলতানা, আবুল বাশার, মাহমুদুল হক প্রমুখ।

আইরিন সুলতানা অভিযোগ করে বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশন জট কমানোর নামে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করার প্রকল্প হাতে নিয়েছে।”

সময় পরিবর্তন না করলে কারও পক্ষেই পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব না বলে দাবি করেছে শিক্ষার্থীরা।

নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা সম্পর্কে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেশন জট কমানোর জন্য এটা করা হয়ে থাকতে পারে।”