২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘নিখোঁজ’ তরুণী উদ্ধার, ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঢাকার সাভারে এক সপ্তাহ আগে ‘নিখোঁজ’ এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 02:49 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

ওই তরুণীকে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে’ (ওসিসি) পাঠানো হয়েছে বলে সাভার মডেল থানার এসআই নাহিদ হোসেন জানান।

আটক সাইদুর রহমান সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার বাসিন্দা।

এসআই নাহিদ জানান, নিখোঁজ তরুণীর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী ভোরে মজিদপুর এলাকার একটি বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার হয়। সাইদুরকেও সেখান থেকেই আটক করা হয়।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, এক সপ্তাহ আগে সাভারের হেমাতেপুর এলাকার বাড়ি থেকে নিখোঁজ হন ওই তরুণী।

সাইদুরের সঙ্গে তার ‘প্রেমের সম্পর্ক’ ছিল কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই নাহিদ।