২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ গ্রেপ্তার

ফেনী শহরে অস্ত্র ও গুলিসহ এক ডজনেরও বেশি মামলার আসামি ও ‘তালিকাভুক্ক সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বৃহস্পতিবার ভোরে বারাহিপুর থেকে এনামুল হককে (২২) গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন।

এনামুল হক বারাহিপুরের মো. মজল হকের ছেলে।

মেজর মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবর পেয়ে ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলি ও পাঁচ রাউন্ড রিভলবারের গুলিসহ এনামুলকে গ্রেপ্তার করা হয়।

“এনামুল আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভূক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ১৪টি মামলা রয়েছে। ” 

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে এনামুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে বলে জানান তিনি।