বরিশালে জেএসসিতে পাশ ৯৭ শতাংশ
বরিশাল শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৯৭ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী ১ লাখ ৬ হাজার ৮৫ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৩ হাজার ১৮১ জন।
জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৪৬৪ জন শিক্ষার্থী।
এ বছরও মেধা তালিকায় মেয়েরা এগিয়ে রয়েছে উল্লেখ করে মুহাম্মদ শাহ্ আলমগীর জানান, মেয়েদের পাশের হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫৬১ জন।
অন্যদিকে ছেলেদের পাশের হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯০৩ জন।
