দিনাজপুর সীমান্তের ওপারে গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুর সদরের বড়গ্রাম সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত নুরুজ্জামান (২৬) উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রামের সহিদুর রহমানের ছেলে। তিনি সীমান্তে গরু আনা-নেওয়ার কাজ করতেন।
কমলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান বিডিনিউজ টেচায়েন্টিফোর ডটকমকে জানান, বড়গ্রাম সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা নুরুজ্জামানকে গুলি করে হত্যা করেছে।
বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী জানান, মেইন পিলার ৩১২ এর ৫/১ সাব পিলার থেকে ভারতের প্রায় দুইশ গজ অভ্যন্তরে ৪১ বিএসএফের এলান্দার বিওপির সদস্যরা নুরুজ্জামানকে গুলি করে হত্যা করেছে।
এ ঘটনার প্রতিবাদ করে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
