কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাশ ৯২ শতাংশ
কুমিল্লা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৯২ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ সাংবাদিকদের এ ফলাফল জানান।
ঘোষিত ফল অনুযায়ী ২ লাখ ৪১ হাজার ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।
জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার ৭৪৭, যার মধ্যে রয়েছে ছাত্র ৮ হাজার ৮২ এবং ছাত্রী ১২ হাজার ৬৬৫ জন।
বোর্ডে ৫৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এরপর আট শিক্ষা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা যার যার বোর্ডের ফলের অনুলিপি দেন প্রধানমন্ত্রীর হাতে।
