২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বিদ্রোহী আ. লীগ নেতা জয়ী

মানিকগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী নেতা গাজী কামরুল হুদা সেলিম মেয়র পদে জয়লাভ করেছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 02:01 AM

Updated : 25 Apr 2022, 02:22 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবির এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা নারিকেল গাছ প্রতীক নিয়ে গাজী কামরুল হুদা সেলিম পান ১৩ হাজার ৪৪৯ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন আহম্মেদ পান ১২ হাজার ২০৮ ভোট।

আওয়ামী লীগের মো. রমজান আলী মেয়র পদে পেয়েছেন ৯ হাজার ৯৯১৬ ভোট। তিনি বর্তমান মেয়রের দায়িত্বে আছেন।

সম্পাদক গাজী কামরুল হুদা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। নাসির উদ্দিন আহম্মেদ জেলা যুবদলের সহসভাপতি ছিলেন। আর মো. রমজান জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য।

এ পৌরসভা মোট ভোটার ৪৯ হাজার ৪৩২ জন। মোট ২৫টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।