২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথপুরে আ.লীগ জয়ী

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুল মনাফ মেয়র পদে জয়লাভ করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 01:28 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বুধবার রাতে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে আব্দুল মনাফ পান ৯৩২৪ ভোট। ধানের শীষ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু আহমদ পান ৫ হাজার ৬৯১ ভোট।

জগ প্রতীকে নিয়ে স্বতন্ত্রপ্রার্থী শাহ নুরুল করিম পান ১ হাজার ৭১১ ভোট।

এ পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৫৯৮ জন।  মোট ১১টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।