ভৈরব পৌরসভায় নৌকার জয়
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় আওয়ামী লীগের ফখরুল আলম আক্কাছ মেয়র পদে জয়লাভ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার নৌকার ফখরুল আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
ফখরুল ৩০ হাজার ৫৯৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজী মো. শাহীন ধানের শীষে পেয়েছেন ১৯ হাজার ৯৫৩ ভোট।
