২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ভাসছে নৌকায়

কুষ্টিয়ার পাঁচটি পৌরসভার সবকটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 11:50 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

বুধবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা।

কুষ্টিয়া পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী

কুষ্টিয়া পৌরসভায় আওয়ামী লীগের আনোয়ার আলী মেয়র পদে জয়লাভ করেছেন।

বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা এজি মোস্তফা ফেরদৌস বেসরকারি এই প্রাথমিক ফলাফল দেন।

নৌকা প্রতীক নিয়ে আনোয়ার আলী পান সাতষট্টি হাজার ২২ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপি সমর্থিত কুতুব উদ্দিন পান ৩৫ হাজার ১২৮ ভোট।

বেসরকারি ফলাফলে বিজয়ী আনোয়ার আলী এর আগেও এই পৌরসভায় মেয়র ছিলেন। এই পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আরও প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত দেওয়ান আব্দুল খালেক হাত পাখা প্রতীক।

এই পৌরসভায় ৫৬টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লাখ ৩২ হাজার ৫৭৮ জন।

ভেড়ামারা পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী

ভেড়ামারা পৌরসভায় আওয়ামী লীগের শামীমুল ইসলাম ছানা মেয়র পদে জয়লাভ করেছেন।

বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত কুমার দাস বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে শামীমুল ইসলাম ছানা পান সাত হাজার ৪৮৯ ভোট। মশাল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের আব্দুল আলীম স্বপন পান তিন হাজার ৮৪৫ ভোট।

বেসরকারি ফলাফলে বিজয়ী শামীমুল ইসলাম ছানা এর আগেও এই পৌরসভায় মেয়র ছিলেন। এই পৌরসভায় মহিউদ্দিন বানাত ২০ দলের সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন।

এই পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭১৪ জন।

মিরপুর পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী

মিরপুর পৌরসভায় আওয়ামী লীগের এনামুল হক মেয়র পদে জয়লাভ করেছেন।

বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল আজিজ বেসরকারি এই প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে এনামুল হক পান নয় হাজার ৮২৮৯ ভোট। মোবাইল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের উপজেলা আমীর আবুল হাশেম পান এক হাজার ৮৮৪ ভোট।

বিজয়ী এনামুল হক এর আগেও এই পৌরসভায় মেয়র ছিলেন।

এই পৌরসভায় আরও যারা মেয়র প্রার্থী ছিলেন তারা হলেন বিএনপির  আব্দুল আজিজ খান ধানের শীষ প্রতীক, আতাহার আলী (বিদ্রোহী আওয়ামী লীগ- নারিকেল গাছ), নাসরিন ফেরদৌস ঝুমঝুম (বিদ্রোহী বিএনপি জগ প্রতীক)।

এই পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৫৯ জন।

কুমারখালী পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী

কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের শামসুজ্জামান অরুণ মেয়র পদে জয়লাভ করেছেন।

বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বেসরকারী এই প্রাথমিক ফলাফল দেন।

নৌকা প্রতীক নিয়ে শামসুজ্জামান অরুণ পান আট হাজার ৪৩৩ ভোট। মোবাইল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির তরিকুল ইসলাম পান দুই হাজার ৭১১ ভোট।

বিজয়ী শামসুজ্জামান অরুণ এর আগেও এই পৌরসভায় মেয়র ছিলেন।

এই পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আরও যারা ছিলেন- জাসদের আবজাল হোসেন সাচ্চু মশাল প্রতীক, আবুল কালাম আজাদ লাঙ্গল প্রতীক এবং জাকারিয়া জেমস (বিদ্রোহী আওয়ামী লীগ-জগ প্রতীক)।

এই পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৯৯ জন।

খোকসা পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী

খোকসা পৌরসভায় আওয়ামী লীগের তারিকুল ইসলাম তারিক মেয়র পদে জয়লাভ করেছেন।

বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরিন আক্তার বানু বেসরকারী এই প্রাথমিক ফলাফল দেন।

নৌকা প্রতীক নিয়ে তারিকুল ইসলাম তারিক পান পাঁচ হাজার ৭১৯ ভোট। নারিকেল গাছ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্ত পান তিন হাজার ২৭৫ ভোট।

বিজয়ী তারিকুল ইসলাম তারিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এই পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আরও যারা ছিলেন- বিএনপির রাজু আহমেদ ধানের শীষ প্রতীক এবং আলউদ্দিন পিল্টু (বিদ্রোহী আওয়ামী লীগ-জগ প্রতীক)।

এই পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৯০ জন।