২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর পৌরসভায় আ. লীগ প্রার্থী জয়ী

নাটোর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী উমা চৌধুরী মেয়র পদে জয়লাভ করেছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 10:07 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে উমা চৌধুরী পেয়েছেন ১৯ হাজার ২৬৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ এমদাদুল হক আল মামুন পেয়েছেন ১৬ হাজার ২০৬ ভোট।

এই পৌরসভায় মোট ভোটার ৫৭ হাজার ২০৪ জন।২৯টি কেন্দ্রের সবকয়টিতে ভোটগ্রহণ হয়।