মিরকাদিমে আ.লীগ প্রার্থী জয়ী
মিরকাদিম পৌরসভায় আওয়ামী লীগের শহিদুল ইসলাম শাহিন মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল কাদের এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিন পেয়েছেন ১৩ হাজার ৪৬৪ ভোট।
মোবাইল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনসুর আহম্মেদ কালাম পেয়েছেন ৪ হাজার ৬৯ ভোট।
অপর প্রার্থীদের মধ্যে ধানের শীষ নিয়ে শামসুর রহমান ৩ হাজার ৭৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গফুর ৪২৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী জামান হোসেন ১৪০ ভোট ও জেপির মোহাম্মদ হোসেন রেনু ১৬ ভোট পেয়েছেন।
এ পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৫১৪ জন। মোট ১৭টি কেন্দ্রে সবকটিতে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
বিগত নির্বাচনে এই পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে শহিদুল ইসলাম শাহিন বিজয়ী হয়েছিলেন। এবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পুনরায় নির্বচিত হলেন।
