বড়াইগ্রাম পৌরসভায় আ. লীগ প্রার্থী জয়ী
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল বারেক সরকার মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পাঁচ হাজার ২৫ ভোট পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. শরিফুল হক পেয়েছেন তিন হাজার ৮১ ভোট।
এই পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৮৯৯ জন জন । মোট ৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
