২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলাদীতে সফিকউজ্জামান ফের জয়ী

বরিশালের মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মো. সফিকউজ্জামান মেয়র পদে জয়লাভ করেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:34 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা এমদাদুল হক এ ফলাফল ঘোষণা করেন।

মুলাদী পৌরসভার বর্তমান মেয়র মো. সফিকউজ্জামান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৩৫৮ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আসাদ মাহমুদ পেয়েছেন ৫৯৬ ভোট।

এই পৌরসভা থেকে মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন চার জন।

এরা হলেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সফিকউজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা মঞ্জুরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সেলিম আহমেদ।

এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৮৪২ জন। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।