শৈলকুপায় আ.লীগ প্রার্থী জয়ী
শৈলকুপা পৌর সভায় আওয়ামী লীগের কাজী আশরাফুল আজম মেয়র পদে পুনরায় জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. দিদারুল আলম এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে কাজী আশরাফুল আজম ১৪ হাজার ৯৯৬ ভোট পেয়েছেন। ধানের শীষ নিয়ে তার নিকটতম মো. খলিলুর রহমান পান ৪ হাজার ৬২ ভোট।
এ পৌরসভায় মেয়র প্রার্থী ছিলেন আওয়ামী লীগের কাজী আশরাফুল আজম, বিএনপির মো. খলিলুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান। তৈয়বুর রহমান খাঁন ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন।
এ পৌর সভায় ভোটারের সংখ্যা ২৫ হাজার ২৮৬। ভোট কেন্দ্র ১৫টি।
