২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত ১৪

মুন্সিগঞ্জে কয়েকটি পৌরসভায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন রয়েছেন গুলিবিদ্ধ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 07:41 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার ভোট চলাকালে এসব সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান রিটার্নং অফিসার মো. ফজলে আজিম।

গুলিবিদ্ধরা হলেন মুন্না (৩৫), মতি ব্যাপারী (৩৭), শ্যামল (২৬), সেন্টু (৫৫) ও মামুন (২৮) ।

এর মধ্যে মতি ব্যাপারীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রিটার্নিং অফিসার ফজলে আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে যেতে আওয়ামী লীগ প্রার্থী ফয়সাল বিপ্লবকে মারধর করে এবং তার গাড়িতে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এরপর সেখানে গোলাগুলির ঘটনা ঘটে।

ওই একই সময় হাটলক্ষীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুরনো বাসস্ট্যান্ড ও কৃষি ব্যাংক চত্বর এলাকায় কয়েকজন যুবক এলোপাতাড়ি গুলি চালালে অন্তত ১২ জন আহত হন বলে জানান তিনি।

পরে বিজিবি, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে রিটার্নং অফিসার জানান।

ফজলে আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকপুর গ্রিন লিফ কিন্ডারগার্টেন কেন্দ্রে দুই কমিশনার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন আহত হয়েছে।