২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: মৌলভীবাজারে আটক ১০

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার সকালে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুছ সালেক জানান।

আটককৃতরা হলেন মারুফ আহমদ (৪০), নুরুল আলম নোমান (৪৩), সৈয়দ ফয়সল আহমদ (৩৮), শিপন মিয়া (৩৩), রেজাউল মিয়া (৩২), ফয়েজ আহমদ (২৮), শাহেদ মিয়া (২৭), রেজু আহমদ (২৬), আব্দুস সালাম (৩৪) ও ময়নুল বকস (৩৫)।

এরা বিএনপি কর্মী বলে দাবি করেছেন জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান।

ওসি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে এদের  আটক করা হয়েছে।