২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে মায়ের কোল থেকে পড়ে মেয়ের মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মা-বাবার সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার সময় কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 01:42 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার সকালে উপজেলার গুঙ্গেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাল্লা থানার ওসি বজলার রহমান। 

নিহত মাহাবুবা বেগম (৪) বড়গাঁও গ্রামের আবদুস সালামের মেয়ে।

ওসি বজলার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বড়গাঁও থেকে শাল্লার সদরে যাচ্ছিলেন আবদুস সালাম।

“গুঙ্গেরগাঁও এলাকায় পৌঁছলে মায়ের কোলে থাকা মাহাবুবা হঠাৎ রাস্তায় ছিটকে পড়ে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবাকে মৃত ঘোষণা করেন।”