২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 01:56 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

সোমবার সকালে গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত।

নিহত ওমর আলী জীবন ওরফে সজীব (২৬) রূপগঞ্জের ইসলাম অক্সিজেন কোম্পানির শ্রমিক ছিলেন। তিনি খুলনার তেরখাদার আটিয়া গ্রামের হরমুজ চৌহতির ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, সকাল ১০টায় ইসলাম অক্সিজেন থেকে ‘অক্সিজেনের সিলিন্ডার’ নিয়ে পিকআপ ভ্যানযোগে সজীব ও তার সহকর্মীরা সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় জুলফিকার রি-রোলিং মিলে নিয়ে যান।

“পিকআপ ভ্যান থেকে সিলিন্ডারগুলো নামিয়ে সাজিয়ে রাখার সময় একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

“এতে গুরুতর আহত সজিবকে শহরের খানপুরে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইফতেখার হোসেন জানান, বিস্ফোরণে আহত হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।