২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা-চাঁদপুর-লক্ষ্মীপুরে বিজিবির টহল শুরু

আসন্ন পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুরে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 10:23 AM

Updated : 22 Aug 2022, 02:23 PM

সোমবার সকালে বিজিবি টহল শুরু করেছে বলে জানান কুমিল্লার ১০ বিজিবি ব্যাটালিয়নের কর্নেল আমিরুল ইসলাম সিকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার নেতৃত্বে কুমিল্লায় ছয় প্লাটুন, চাঁদপুরে পাঁচ প্লাটুন এবং লক্ষ্মীপুরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

“সোমবার সকাল থেকে নির্বাচনী এলাকায় টহল শুরু হয়েছে।”

নির্বাচন পর্যন্ত তারা এলাকায় থাকবেন বলে জানান কর্নেল আমিরুল।