২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই নারীসহ তিন রিকশাভ্যান আরোহী নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 04:01 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

ঢাকা-রংপুর মহাসড়কের জুমদহ আলীর চাতাল এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামের রজব আলীর স্ত্রী রাণী বেগম (৫০), একই গ্রামের লেবু মিয়ার ছেলে স্বপন মিয়া (৮) ও উপজেলার বেড়া মালঞ্চ গ্রামের হাসেন আলীর স্ত্রী হাফিজা বেগম (৩৫)। 

ওসি মজিবুর রহমান জানান, বেলা সোয়া ২টার দিকে রংপুরগামী কাঠের গুড়িবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী রিকশাভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়।  

ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।