২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

খুলনা মহানগরীর খালিশপুরে রোটারি স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 01:34 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

মেয়েটির পরিবার বিষয়টি পুলিশকে না জানালেও সোহান নেওয়াজ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তা প্রকাশ করেন।  

স্কুলটির এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিক্ষক (নাম প্রকাশ করা হলো না) খালিশপুরে রোটারি স্কুলের পাশের একটি ভবনে কোচিংয়ে পড়ান।

তিনি জানান, গত বৃহস্পতিবার সকালে ব্যাচে পড়তে যায় দশম শ্রেণির ছাত্রীরা। পড়ানো শেষে তিনি ওই ছাত্রীকে একটু অপেক্ষা করতে বলেন।

অন্য ছাত্রীরা চলে গেলে তিনি মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করেন। ওই সময় সে চিৎকার দিলে লোকজন এসে তাকে উদ্ধার করে বলে জানান ওই শিক্ষক।

রোটারি স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হক জানান, তিনি ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ না করায় ব্যবস্থা গ্রহণ করতে পারেননি।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেনি।

এ ব্যাপারে বিদ্যালয়ের ইংরেজির ওই শিক্ষক বলেন, রোটারি স্কুলে শিক্ষকদের মধ্যে গ্রুপিং রয়েছে। এ কারণে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।