২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আ. লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থীর প্রচারে হামলা

যশোর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর প্রচারে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 03:32 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শনিবার সকালে যশোর পৌরসভার রেলগেট এলাকায় হামলায় তিন কর্মী আহত হয় বলে মেয়রপ্রার্থী এসএম কামরুজ্জামান চুন্নু জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে নির্বাচনী প্রচার চালানোর সময় নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন রড ও হকিস্টিক নিয়ে হামলা চালালে মতিন, শফি ও ইলিয়াড নামে আমার তিন কর্মী আহত হয়।

প্রথম দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে; ইলিয়াড প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি।

চুন্নু বলেন, “এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে লিখিতভাবে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।”

কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে তিনি হামলার ঘটনাস্থলে গিয়েছেন এবং হামলার ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।