২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 01:40 AM

Updated : 22 Aug 2022, 02:21 PM

গ্রেপ্তার শামীম আহমদ ভৈরব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

শুক্রবার সন্ধ্যা রাতে ভৈরবের হাজী আসমত কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ভৈরব থানার ওসি মো. বদরুল আলম তালুকদার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীমের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

“দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে আটক করা যায়নি। গোপন সূত্রে খবর পেয়ে আজ তাকে ধরা হয়।”

এর আগে গত মঙ্গলবার রাতে একই ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।

পৌরসভা নির্বাচন সামনে রেখে দলের নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ভৈরব পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মো. শাহীন বলেন, “আমাকে পরাজিত করতে সরকারি দলের নীল নকশার অংশ হিসেবেই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।”