তিস্তায় স্বেচ্ছাশ্রমে দুই হাজার ফিট বাঁধ
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর বাংলাদেশ-ভারত সীমান্তে দুই হাজার ফিট বাঁধ নির্মাণ করছে চড়খড়িবাড়ি গ্রামবাসী।
সরেজমিনে দেখা গেছে, বন্যা থেকে জমি-জমা ও ঘরবাড়ি রক্ষা করতে গ্রামের শত শত মানুষ চাঁদা দিয়ে বাঁশ, বালু ও মাটি কিনে বাঁধটি নির্মাণ করছে।
এই কর্মযজ্ঞের উদ্যোক্তা স্থানীয় টেপাখড়িবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।
“তাই আমরা আমাদের যার যার সাধ্যমতো চাঁদা দিয়ে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দুই হাজার ফিট মাটির বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি।”
বাঁধটি নির্মাণে ৮ থেকে ১০ লাখ টাকা ব্যয় হবে বলে তিনি জানান। তাদের সাহায্যে এগিয়ে এসেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা।
ময়নুল জানান, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ ৫০ হাজার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম ১ লাখ এবং ঠিকাদার রফিকুল ইসলাম ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মুন্নাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রামবাসী যেখানে বাঁধ নির্মাণ করছে সেখানে আগেও একটি বালুর বাঁধ ছিল যা গত বর্ষায় বিলীন হয়ে গেছে। বাঁধটি নির্মিত হলে গ্রামবাসীর উপকারে আসবে।”
