২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অস্ত্র ও মাদকসহ আটক ৩

জামালপুরে অস্ত্র ও মাদকসহ তিন জনকে আটক করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার সকালে ইসলামপুর উপজেলার গোঠাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত নুরুল হক প্রামাণিকের ছেলে মতিয়ার প্রামাণিক, বারেক শেখের ছেলে শাহ জামাল ও মৃত আবুল মির্জার ছেলে সামছেল মির্জা।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

“এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, গুলি, কার্তুজের খোসা, ৩১২ বোতল বিদেশি মদ পাওয়া গেছে।”

এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।