২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সাংবাদিকের লাশ উদ্ধার

রংপুর শহরে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 11:31 AM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ধর্মদাশ এলাকার মৃতদেহটি পাওয়া যায় বলে জানান কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী।

মৃত মতিয়ার রহমান উৎস (৩০) স্থানীয় যুগের আলো পত্রিকার স্টাফ রির্পোটার ছিলেন। উৎসের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে ধর্মদাশ এলাকার ধান গবেষণা ইনস্টিটিউট সামনের একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মতিয়ারের মৃতদেহটি উদ্ধার করা হয়।

“হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়েছে।”

দুর্বৃত্তরা উৎসকে অন্য কোথাও হত্যা করে লাশ গাছের সঙ্গে বেঁধে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

কাজ শেষে বুধবার রাত ১২টার দিকে মতিয়ার মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে জানিয়েছেন যুগের আলো পত্রিকার বার্তা সম্পাদক আবু তালেব।