২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

দুপচাঁচিয়া থানার ওসি মো. জহুরুল হক জানান, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের সিওঅফিস বাসস্ট্র্যান্ড সংলগ্ন পৌর কাঁচা বাজারের মাছপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসএম আসলাম উপজেলা ছাত্রলীগের সভাপতি। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মেহেদী হাসান সজল ও সহ-সভাপতি আব্দুস সালামকে আটক করেছে পুলিশ।

ওসি বলেন, সন্ধ্যায় মাছপট্টি এলাকায় আসলামকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ছাত্রলীগ নেতার বক্তব্য অনুসারে ওই দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।